Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
সময়পত্র ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে গত কয়েক দিনে সৌদি আরবে একাধিক হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা এসব হামলা চালিয়েছে বলে জানা গেছে। হামলায় নিহতদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। এ পরিস্থিতিতে পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সৌদি আরবের প্রতি দৃঢ় সমর্থন ও সংহতি জানিয়েছে বাংলাদেশ। দেশটির পাশে থাকার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১২ অক্টোবর) ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথচলার কৌশল’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে হামলার কারণে জ্বালানি সরবরাহ ও বাজারে নেতিবাচক প্রভাব সৃষ্টি হলে তা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, বরং…
সময়পত্র ডেস্ক: ভারতের বিরোধী রাজনৈতিক জোট ইন্ডিয়া আজ দিল্লিতে মহাকর্মসূচি পালন করতে যাচ্ছে। এ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীতে জড়ো হচ্ছেন জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর-মন্তরে চলমান বিক্ষোভে ব্যাপক দমন-পীড়নের অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিকে, পুলিশের বাধা ও ধরপাকড় উপেক্ষা করে দিল্লির রাজপথে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয় এবং বেশ কয়েকজনকে আটক করা হয়। অন্যদিকে, আটকের একদিন পর রোববার মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। একই সঙ্গে মুক্তি দেওয়া হয়েছে তার দুই সহযোগী সৌরভ দাস ও…
সময়পত্র ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। এর এক দিন আগে ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের হামলায় ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। সৌদি কর্তৃপক্ষের মতে, ধারাবাহিক এসব হামলায় দেশটির গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, রোববার (১১ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে একটি অজ্ঞাত বস্তু নিক্ষেপ করা হয়। এতে সেখানে আগুন ধরে যায়। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় একজন নিহত হওয়ার পাশাপাশি আরও ১১ জন আহত হয়েছেন।…
সময়পত্র ডেস্ক: খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খানের অধীনে সাইফুলের চিকিৎসা চলছে। তাঁর চিকিৎসার বিষয়ে অধ্যাপক ডা. নুরুজ্জামান জানান, আগামী এক-দুই দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। পাশাপাশি তাঁর চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে। সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় খান সাইফুলের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তারেক রহমান তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে সাইফুলের চিকিৎসার ব্যবস্থা…
সময়পত্র ডেস্ক: দেশে বিশ্বমানের চিকিৎসাব্যবস্থা রয়েছে। চিকিৎসাসেবার মান আরও উন্নত করা গেলে চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করা উচিত। এতে তাঁরা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ পাবেন। সাক্ষাৎকালে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম রাষ্ট্রপতিকে জানান, দেশে বর্তমানে লিভার প্রতিস্থাপনের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ডায়াবেটিস,…
ক্রীড়া ডেস্ক: শিক্ষার্থীদের মাঠমুখী করা, ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ানো এবং শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করতে রাজধানীর মিরপুরে স্কুল অফ লাইফ এ ক্রিকেট ব্যাট, বলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর রূপনগরে স্কুল অফ লাইফ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করে ক্রীড়া উদ্যোগভিত্তিক প্রতিষ্ঠান javedomer.com। এতে তত্ত্বাবধান করে আরবান গ্রীন হেভেন লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার ও javedomer.com-এর স্বত্বাধিকারী জাভেদ ওমর বেলিম, আরবান গ্রীন হেভেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান, স্কুল অফ লাইফের প্রিন্সিপাল আমিনা খাতুন সাথী এবং সেক্রেটারি সাবরিনা নওরিন লিমু। অনুষ্ঠানে জাভেদ ওমর বেলিম বলেন, শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে…
সময়পত্র ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে হীরা, স্বর্ণ ও প্লাটিনামের অলংকারসহ বিভিন্ন ধরনের মূল্যবান পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। রোববার (১১ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই যাত্রীর নাম জনি রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রাতে বাংলাদেশ বিমানের বিজি-৩৯৬ ফ্লাইটে কলকাতা থেকে আসা এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য পায় ঢাকা কাস্টমস হাউস। এর ভিত্তিতে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম ও বিমানবন্দরে দায়িত্ব পালনকারী সি-শিফটের কর্মকর্তারা বিভিন্ন স্থানে নজরদারি শুরু করেন। একপর্যায়ে ওই যাত্রী ইমিগ্রেশন…
সময়পত্র ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় আহত আরও চার বাংলাদেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (১১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখতে বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক ও নিরাপদে থাকার অনুরোধ জানান তিনি। তিনি আরও জানান, রিয়াদের বিমানবন্দরসহ সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি…
ক্রিড়া ডেস্ক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদের হ্যাটট্রিকসহ দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট করেছে টাইগাররা। নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে লাঞ্চ বিরতির আগে ২ উইকেট হারিয়ে তুলেছে ৪৪ রান। এতে সব মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫০ রানে। টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন হাসান মাহমুদ। তাঁর বোলিং তোপেই বড় বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। একই সঙ্গে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করা তৃতীয় বোলার হয়েছেন তিনি। পেসার হিসেবে বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম হ্যাটট্রিকের রেকর্ডও গড়েছেন হাসান। দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারাল বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট…
সময়পত্র ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২০২৭ সালের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। এ সময় তাঁকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হবে। রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
