পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৪৩ হাজার ১৯ জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। রোববার (৩ মে) প্রকাশিত হজ–সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে ধর্ম মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস এবং সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্র থেকে।
বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন।

