ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। ২৯৩টি আসনের মধ্যে ২০৬টিতে এগিয়ে বা জয় নিশ্চিত করে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অনেকটাই ছাড়িয়ে গেছে দলটি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮১টি আসন।
এই ফলাফলে রাজ্যজুড়ে উচ্ছ্বাসে মেতেছে বিজেপি সমর্থকরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে বড় রাজনৈতিক পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন।
নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের আসনেও পরাজিত হয়েছেন বলে জানা গেছে। অপরদিকে শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়েছেন এবং মুখ্যমন্ত্রী পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
এছাড়া মুখ্যমন্ত্রী হিসেবে আরও যাদের নাম আলোচনায় রয়েছে তাদের মধ্যে রয়েছেন শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পল এবং রূপা গাঙ্গুলী।
তবে চূড়ান্তভাবে কে মুখ্যমন্ত্রী হচ্ছেন, সে বিষয়ে এখনও দলীয়ভাবে কোনো ঘোষণা আসেনি। ফলে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।

