সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২ মে) ভোরে তিনি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন।
এই সফরে তার সঙ্গে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
বিমানবন্দরে ইসলামিক মিশন জাপান-এর সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মী, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা তাকে স্বাগত জানান।
সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

