সময়পত্র ডেস্ক: রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।
সোমবার (১ জুন) ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
অভিযোগ গঠনের পক্ষে শুনানি করবেন মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। অন্যদিকে, অভিযুক্ত সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানিতে অংশ নেবেন।
আদালত অভিযোগ গঠন করলে মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
এর আগে, গত ২৪ মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেন আদালত।

