ইরানের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তথ্যসূত্র: আইআরআইবি
রোববার (৩১ মে) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘এমকিউ-১’ মডেলের একটি মার্কিন ড্রোন ইরানের অভ্যন্তরে একটি ‘শত্রুতামূলক অভিযান’ পরিচালনার চেষ্টা করছিল।
বিবৃতিতে বলা হয়, ড্রোনটি ইরানের জলসীমায় প্রবেশ করার পর বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে শনাক্ত করে। পরে তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তু বানিয়ে ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়।
আইআরজিসি আরও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে কঠোর ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

