নিজস্ব প্রতিনিধি: দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৩৪ জন শিশু। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ৪২ জন।
মঙ্গলবার (২ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তর-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৫৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫০৪ শিশু এবং নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯০ শিশু।
একই সময়ে দেশে ৭৩ হাজার ৩৬২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ৫৯ হাজার ১০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৪ হাজার ৮১২ শিশু।
এছাড়া, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৬ জন।

