সময়পত্র ডেস্ক: দ্রুত পরিবর্তনশীল পরিবেশ ও মানবসৃষ্ট নানা কারণে জোনাকি পোকার অস্তিত্ব আজ হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন গবেষকরা। তাদের মতে, জলবায়ু পরিবর্তন, আবাসস্থল ধ্বংস, আলোক দূষণ এবং কীটনাশকের অতিরিক্ত ব্যবহার জোনাকির সংখ্যা দ্রুত কমিয়ে দিচ্ছে।
গবেষণায় দেখা গেছে, রাতের প্রাকৃতিক অন্ধকার জোনাকির জীবনচক্র ও প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শহর ও গ্রামাঞ্চলে কৃত্রিম আলোর বিস্তার তাদের স্বাভাবিক আচরণে বাধা সৃষ্টি করছে। পাশাপাশি বনভূমি ও জলাভূমি কমে যাওয়ায় হারিয়ে যাচ্ছে তাদের নিরাপদ আবাসস্থল।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জোনাকি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তাদের সংরক্ষণে আলোক দূষণ কমানো, প্রাকৃতিক আবাসস্থল রক্ষা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
গবেষকদের মতে, কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে জোনাকি পোকার উপস্থিতি আরও বিরল হয়ে যেতে পারে।

