ক্রীড়া ডেস্ক: জাপানের বিপক্ষে নকআউট ম্যাচের আগে আত্মবিশ্বাসী থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে দেখছেন না ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নকআউট পর্বের প্রতিটি ম্যাচই কঠিন। তাই দৃঢ় মানসিকতা, শক্ত হৃদয় এবং পরিষ্কার পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হবে।
তিনি বলেন, “নকআউট ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে। তাই সম্ভাব্য সব পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।”
আনচেলত্তির মতে, চারবারের এশিয়ান চ্যাম্পিয়ন জাপান বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তাই তাদের বিপক্ষে সহজ ম্যাচের আশা করছেন না তিনি।
তবে ব্রাজিল দলকে নিয়ে আশাবাদী এই ইতালিয়ান কোচ। তার ভাষায়, “আমার বিশ্বাস দল প্রস্তুত। খেলোয়াড়রা দারুণ অনুপ্রাণিত এবং আত্মবিশ্বাসী।”
রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে এগিয়ে চলা ব্রাজিল জাপানকে হারাতে পারলে টুর্নামেন্টের পরবর্তী ধাপে জায়গা নিশ্চিত করবে।

