রোববার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালের মিলনায়তনে স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্তন ক্যানসারে আক্রান্ত অনেক নারীই প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা করান না। ফলে অধিকাংশ ক্ষেত্রে রোগ শনাক্ত করতে দেরি হয়।
তিনি বলেন, রোগীদের নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি স্তন ক্যানসার শনাক্তে দেশব্যাপী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার।
এ ক্ষেত্রে চিকিৎসকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। নারীদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের বিষয়ে চিকিৎসকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

