সময়পত্র ডেস্ক: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ ছাড়া পরীক্ষায় ৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮১৬ জন। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের। উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনের শরীরে। এর মধ্যে ১৭ হাজার ৯৩০ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসা ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

