সময়পত্র ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর ও সীমান্তের জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (৩১ আগস্ট) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছে বন্দর এলাকা পরিদর্শন করেন তিনি। পরে দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী জিরো পয়েন্ট ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত।
এ সময় সীমান্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ উপভোগ করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। স্মৃতি ধরে রাখতে নিজের মুঠোফোনে ছবি তুলতেও দেখা যায় তাকে।
পরে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে অনুদান এবং মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

