সময়পত্র ডেস্ক: যশোরে ২৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) রাতে শহরের ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সিরাজুল ইসলাম রিপন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দ করা ইয়াবার উৎস ও গন্তব্য এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

