সময়পত্র ডেস্ক: ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্য সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, সরকার ক্রসফায়ার চায় না। এ বিষয়ে সরকারের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট এবং শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হবে। আইজিপি অসতর্কতাবশত এমন বক্তব্য দিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর এ ধরনের কথা বলা ঠিক হয়নি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাকে সরকার কোনোভাবেই সহ্য করবে না।
আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

