Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
সময়পত্র ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে সহধর্মিনী ডা. জুবাইদা রহমান ও অন্যান্য সফরসঙ্গীরাও দেশে ফিরেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা। পরে রাত ২টায় এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। পাঁচ দিনের নিউইয়র্ক সফরে গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এতে বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন…
সময়পত্র ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালীতে একটি শয়নকক্ষের মেঝের মাটির নিচ থেকে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে এসআরবি-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প। শনিবার (২৬ সেপ্টেম্বর) কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বারাদি গ্রামে মোবারক আলীর বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এসআরবি কুষ্টিয়া ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাড়িটির একটি শয়নকক্ষের মেঝের মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও একটি কাভার পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার রেজাউল হকের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এসআরবি কুষ্টিয়া ক্যাম্প জানিয়েছে, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার…
সময়পত্র ডেস্ক: রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজে সশস্ত্র একদল দুর্বৃত্তের হামলা, গুলিবর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় হাউজিং সোসাইটির অফিস থেকে প্রায় এক কোটি টাকা লুটের অভিযোগ করেছে কর্তৃপক্ষ। একই হামলায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও। হাউজিং কর্তৃপক্ষের দাবি, চাঁদার দাবিতে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ইসিবি চত্বরের পাশের দক্ষিণ মানিকদীতে নিউগিনি হাউজিং প্রজেক্টটি অবস্থিত। প্রায় পাঁচ বিঘা জমির ওপর নির্মাণাধীন এ আবাসিক এলাকায় ১৭টির বেশি বহুতল ভবন রয়েছে। শনিবার রাত ১০টার দিকে সেখানে হঠাৎ হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চারটি পিকআপ…
সময়পত্র ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে সহধর্মিনী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীরাও দেশে ফিরেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা। পরে রাত ২টায় এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। পাঁচ দিনের নিউইয়র্ক সফরে গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন…
সময়পত্র ডেস্ক: পুলিশের কেউ কেউ এখনো ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ৯২ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, যারা দেশের মানুষকে হত্যা করেছে, তারা দেশের বাইরে থেকে মাঝেমধ্যে হুমকি দিচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে যারা সক্ষম হবেন, তাদের…
সময়পত্র ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ঢুকে মালিক ও ক্রেতাদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুট করেছে একদল ডাকাত। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, ৫ থেকে ৬ জন যুবক দেশীয় অস্ত্র হাতে হঠাৎ দোকানটিতে প্রবেশ করে। পরে দোকান মালিক ও ভেতরে থাকা দুই ক্রেতাকে রামদার মুখে জিম্মি করা হয়। এরপর দোকানে থাকা প্রায় চার ভরি স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ডাকাতরা। পুলিশের ভাষ্য অনুযায়ী, ডাকাত দলের প্রত্যেক সদস্যের মুখে মাস্ক…
সময়পত্র ডেস্ক: ২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের নিবন্ধন ফি জমা নেওয়ার জন্য আজ শনিবারও ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখা হয়েছে। এর আগে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও এ সেবা চালু ছিল। তবে হজ-সংক্রান্ত লেনদেন ছাড়া ব্যাংকের অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে। মতিঝিলের স্থানীয় কার্যালয় বা প্রধান শাখায় হজের নিবন্ধন ফি জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ব্যাংকাররা কার্যক্রম শুরু করেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হজযাত্রী ও এজেন্সির প্রতিনিধিদের উপস্থিতি খুব বেশি দেখা যায়নি। ছুটির দিনেও ব্যাংক খোলা রাখায় সুবিধা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২০২৭ সালের হজে যাওয়ার নিবন্ধনের সময়সীমা বৃহস্পতিবার শেষ হয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নিবন্ধন…
সময়পত্র ডেস্ক: তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার বিরোধ নিরসনে ইরান আগ্রহী। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে আগে আস্থা পুনর্গঠন করতে হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (২৬ সেপ্টেম্বর) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। পেজেশকিয়ান বলেন, প্রথমে যুক্তরাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে ইরানের সরকার বা প্রশাসন উৎখাত করার কোনো অভিপ্রায় তাদের নেই। ওয়াশিংটন সত্যিই সমঝোতা চায় কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ইরানের প্রশাসনকে উৎখাত করা। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েলও তাদের বক্তব্যে বলেছে, তারা ইরানের সরকারকে নিষ্ক্রিয় করে দিতে চায়; আলোচনা করতে নয়। পেজেশকিয়ান প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই ইরানের সঙ্গে বিরোধের…
সময়পত্র ডেস্ক: বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে এর খেসারত দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি খেলার মাঠে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশি সংস্থাগুলো বারবার তাগাদা দেওয়ার পরও বিগত সরকার হামের টিকা দেয়নি। এর আগেও দেশে হাম ছড়িয়েছে, তবে তখন এত রোগীর মৃত্যু হয়নি। চলতি বছর আগের তুলনায় হামে বেশি শিশু মারা গেছে বলেও জানান তিনি। সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, নতুন করে ইউনিসেফ ৪০ লাখ ডোজ হামের টিকা দিয়েছে। শনিবার থেকে সারাদেশে ৩৪ লাখ শিশুকে এ টিকার আওতায় আনা…
সময়পত্র ডেস্ক: প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ব্রাজিলে অনলাইন জুয়া নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচনে অংশ নেওয়া লুলা সাময়িক এক আদেশে সই করে সব ধরনের স্পোর্টস বেটিং ও অনলাইন ক্যাসিনো নিষিদ্ধ করেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তিনি এ আদেশে স্বাক্ষর করেন বলে জানিয়েছে বিবিসি। এবারের নির্বাচনে লুলার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো। ব্রাজিলে অনলাইন জুয়া বৈধ করা হয়েছিল ২০১৮ সালে। এরপর থেকে জুয়ায় আসক্তির কারণে দেশটির বহু পরিবারের আয় কমে যাওয়ার জন্য এ খাতকে দায়ী করা হচ্ছে। লুলা অনলাইন জুয়াকে ‘ক্যানসার’ হিসেবে উল্লেখ করে বলেন,…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
