Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
সময়পত্র ডেস্ক: রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনেই সীমিত পরিসরে চিকিৎসাসেবা কার্যক্রম চালু রয়েছে। বিশেষ করে শিশুদের হাম-রুবেলার টিকাদান কার্যক্রম অব্যাহত আছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এদিকে স্বাস্থ্যকেন্দ্রের ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। স্বাস্থ্যকর্মীরা জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৫০ জনকে এখান থেকে চিকিৎসাসেবা দেওয়া হতো। ভাঙচুর ও লুটপাটের পর স্বাস্থ্যসেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগী ও শিশুরা। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আক্তার জানান, বর্তমানে সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়ার পাশাপাশি গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাও দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আগামী এক…
সময়পত্র ডেস্ক: কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে কম্বোডিয়ান অনলাইন চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে পিবিআই। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মেহেদী হাসান সোহাগ, আবুল হাসান নাইম ও সুমাইয়া খাতুন শান্তা। তাদের কাছ থেকে তিনটি এটিএম কার্ডসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। পিবিআই জানায়, এয়ারপাজ ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধি পরিচয়ে বিমান টিকিট বিক্রি এবং অনলাইনে বিনিয়োগে বেশি লাভের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন সময়ে ৩৪ লাখ ৫৪ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।
সময়পত্র ডেস্ক: কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে তিন জেলায় পৃথক অভিযানে মোট ১ হাজার ২৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৪১৫, চাঁদপুরে ৩৭০ এবং লক্ষ্মীপুরে ২৪৪ জন। আটক ব্যক্তিদের বেশিরভাগকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লায় তৃতীয় দফায় কিশোর অপরাধবিরোধী অভিযান চালিয়ে ৪১৫ জনকে আটক করা হয়। রোববার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে অংশ নেন। পুলিশ জানায়, সম্প্রতি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর এ অভিযান…
ক্রিড়া ডেস্ক: সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্রীড়াপ্রেমীদের জন্য টেলিভিশনে থাকছে এশিয়ান গেমসের বিভিন্ন ইভেন্ট, ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ এবং উয়েফা নেশনস লিগের একাধিক ম্যাচ। রাতে মাঠে নামবে ইতালি, ফ্রান্স ও পোল্যান্ড। দেখে নেওয়া যাক আজকের খেলার সূচি— এশিয়ান গেমস বিভিন্ন খেলা সকাল ৬টা সনি স্পোর্টস ২ ও ৫ ফিফা আসিয়ান কাপ বাংলাদেশ–সিঙ্গাপুর বেলা ৩টা টি স্পোর্টস ইন্দোনেশিয়া–মালয়েশিয়া সন্ধ্যা ৬টা ৩০ মিনিট টি স্পোর্টস উয়েফা নেশনস লিগ জর্জিয়া–ইউক্রেন রাত ১০টা সনি লিভ ও ট্যাপম্যাড আর্মেনিয়া–মন্টেনেগ্রো রাত ১০টা সনি লিভ ও ট্যাপম্যাড লাটভিয়া–সাইপ্রাস রাত ১০টা সনি লিভ ও ট্যাপম্যাড তুরস্ক–ইতালি রাত ১২টা ৪৫ মিনিট সনি লিভ ও ট্যাপম্যাড বেলজিয়াম–ফ্রান্স রাত ১২টা ৪৫ মিনিট…
ক্রিড়া ডেস্ক: যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর সমর্থকদের ভোটে নির্বাচিত টুর্নামেন্টের অফিসিয়াল ‘সেরা একাদশ’ প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। ক্লাসিক ৪-৩-৩ ফরমেশনে সাজানো এই একাদশে সবচেয়ে বেশি তিনজন করে জায়গা পেয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও সেমিফাইনালিস্ট ফ্রান্সের ফুটবলাররা। রানার্সআপ আর্জেন্টিনা থেকে রয়েছেন দুজন। এছাড়া ইংল্যান্ড, নরওয়ে ও আফ্রিকার চমক কেপ ভার্দে থেকে একজন করে ফুটবলার জায়গা পেয়েছেন। তবে সমর্থকদের ভোটে বড় চমক হলো—পুরো টুর্নামেন্টে আলো ছড়ানো স্প্যানিশ তরুণ লামিনে ইয়ামাল এবং ব্রাজিলের কোনো ফুটবলারই এই একাদশে জায়গা পাননি। গোলবারের নিচে জায়গা পেয়েছেন বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স…
সময়পত্র ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় রাতভর পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমে একটি পানশালায় হামলায় ১৭ জন এবং কেপটাউনের কাছে আরেকটি বিনোদনকেন্দ্রে গুলিতে ১০ জন নিহত হন। দুই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। হামলার পর সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। প্রথম হামলাটি ঘটে জোহানেসবার্গের পশ্চিমে ওয়েদেলা টাউনশিপে। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে একটি পানশালায় ঢুকে সশস্ত্র হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশ জানায়, এ ঘটনায় ১৭ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। হামলাকারীদের হাতে অ্যাসল্ট রাইফেল ও পিস্তল ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দক্ষিণ…
সময়পত্র ডেস্ক: ইরানকে কটাক্ষ করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম নিজের নামে বদলে ‘ট্রাম্প স্ট্রেইট’ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র প্রকাশ করে হরমুজ প্রণালির জায়গায় নিজের নাম বসিয়ে দেন তিনি। ইরান এক সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দেওয়ার প্রস্তাব দেওয়ার পরই ট্রাম্পের এমন মন্তব্য সামনে এলো। তবে এর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে তেহরান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে চলতি সপ্তাহে মার্কিন আলোচকদের কাছে সাত দিনের একটি পরিকল্পনা তুলে ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ওই পরিকল্পনায় যুদ্ধবিরতির পাশাপাশি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং…
সময়পত্র ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য এবং ‘বিশু গ্যাং’-এর প্রধান হিসেবে পরিচিত বিশু মন্ডলকে (৪০) আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে মুকসুদপুর থানার বাঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)-এর একটি দল এ অভিযান পরিচালনা করে। এসআরবি-৬ সূত্রে জানা গেছে, বিশু মন্ডল ইতালিতে লোক পাঠানোর কথা স্থানীয়ভাবে প্রচার করতেন। অভিযোগ রয়েছে, ইতালি পাঠানোর কথা বলে এক ব্যক্তির কাছ থেকে পাসপোর্টসহ প্রথমে ২ লাখ টাকা এবং পরে আরও ১২ লাখ টাকা নেন তিনি। ২০২৩ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই, পরে…
সময়পত্র ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৫২ জন, ওয়ারীতে ৫২ জন, মতিঝিলে ৬৮ জন, তেজগাঁওয়ে ৯৯ জন, মিরপুরে ১১৪ জন, গুলশানে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন। অভিযান চলাকালে ৪০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩১৪ পিস ইয়াবা, দুটি সুইট গিয়ার, একটি ব্যানার, ছয়টি মুখোশ, ১১টি মোবাইল ফোন, ৫ হাজার ১০০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে…
সময়পত্র ডেস্ক: সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে জানিয়ে তিনি বলেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন নিজস্ব গতিতেই চলবে। রোববার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন মাহদী আমিন। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্রিফিংয়ে মিরপুরের রাড্ডা ক্লিনিক ও গতরাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মতে, সফরটি ফলপ্রসূ ও…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
