Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
ক্রিড়া ডেস্ক: নেশন্স লিগের ম্যাচে গোল করে ফ্রান্সকে জয় এনে দেওয়ার পর হাঁটুর চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন কিলিয়ান এমবাপ্পে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার পর নেশন্স লিগের পরবর্তী ম্যাচগুলোতে তাকে আর পাচ্ছে না ফ্রান্স। জিনেদিন জিদানের অধীনে প্রথম ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারায় ফ্রান্স। ম্যাচের ৫৪তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক এমবাপ্পে। গোলের পরপরই হাঁটুতে চিকিৎসা নেন তিনি। কিছুক্ষণ পর মাঠে ফিরলেও এক মিনিটের মতো সময়ের মধ্যেই আবার মাটিতে পড়ে যান। পরে ৫৮তম মিনিটে তাকে তুলে নেন জিদান। ম্যাচ শেষে এমবাপ্পের চোট নিয়ে শঙ্কার কথা জানান ফ্রান্সের কোচ। জিদান বলেন, এমবাপ্পের হাঁটুতে…
সময়পত্র ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। সূচি অনুযায়ী, ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর রাত ২টায় ঢাকার উদ্দেশে আবার যাত্রা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সবকিছু নির্ধারিত সূচি অনুযায়ী হলে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী তারেক…
ক্রিড়া ডেস্ক: নেশন্স লিগে জয় দিয়ে বেলজিয়ামের নতুন কোচ মার্ক ভান বোমেলের অধ্যায় শুরু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রোমে অনুষ্ঠিত ম্যাচে রবার্তো মানচিনির ইতালিকে ২-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। সাবেক নেদারল্যান্ডস মিডফিল্ডার ভান বোমেলের জন্য এটি ছিল বেলজিয়ামের ডাগআউটে প্রথম ম্যাচ। অন্যদিকে, এ ম্যাচ দিয়েই ইতালির কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করেন মানচিনি। বিশ্বকাপে ইতালির জায়গা না পাওয়ার হতাশা এখনো দলের ওপর প্রভাব ফেলছে কি না—এমন প্রশ্নের জবাবে মানচিনি অতীতের দিকে না তাকিয়ে ইতিবাচকভাবে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন। তার মতে, ঘটে যাওয়া বিষয়গুলো এখন আর পরিবর্তন করার সুযোগ নেই। প্রায় ৫০ হাজার দর্শকের সামনে ইতালি সমর্থকদের দুয়োকেও তিনি স্বাভাবিক এবং ফুটবলেরই…
সময়পত্র ডেস্ক: রাজধানীর বনানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে আমতলী মোড়ের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সিরাজ মিয়ার বাড়ির মোহাম্মদ রফিক উল্লাহর ছেলে মো. খালেদ সাইফুল্লাহ (৩৮)। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঢাকা মেট্রো-ল ৫১-৪৫২২ নম্বরের একটি মোটরসাইকেলে করে দুজন যাচ্ছিলেন। আমতলী মোড় পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। বনানী থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে…
সময়পত্র ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক অংশীদারত্ব এবং জনশক্তি নিয়ে মতবিনিময় হয়। এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, বিশেষ করে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে…
নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুরে রুফটপ সোলার সিস্টেম স্থাপনে গ্রাহকদের উৎসাহিত করা এবং বেসরকারি সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তির বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঝিটকা জোনাল অফিসে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান, গ্রাহক প্রতিনিধি, বৈদ্যুতিক মালামাল ব্যবসায়ী, সার্ভিস প্রোভাইডার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন ঝিটকা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হামিদুল হাসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে রুফটপ সোলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রাহকদের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহ ও…
সময়পত্র ডেস্ক: তরুণ প্রজন্মের কাছে কে-পপ বা কোরিয়ান পপ মিউজিক এখন বেশ পরিচিত একটি নাম। শুধু শোনা নয়, অনেকেই এই ধারার গান ও মিউজিক ভিডিওর ভক্ত। বিশেষ করে বিটিএসের মতো জনপ্রিয় ব্যান্ডের নাম প্রায়ই উঠে আসে। ভাষা বুঝতে না পারলেও আকর্ষণীয় সুর, পরিবেশনা ও দৃশ্যায়নের কারণে বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে কে-পপের জনপ্রিয়তা। সম্প্রতি কে-পপের এই বিশ্বব্যাপী সাফল্যের কারণ খুঁজে দেখেছে টাইম ম্যাগাজিন। তাদের বিশ্লেষণে উঠে এসেছে, কীভাবে দক্ষিণ কোরিয়ার এই সংগীতধারা নিজ দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। একই সঙ্গে চীনা পপ বা সি-পপ কেন এখনও মূলত নিজস্ব বাজারকেন্দ্রিক রয়ে গেছে, সেটিও বিশ্লেষণ করা হয়েছে। টাইমের বিশ্লেষণ অনুযায়ী,…
সময়পত্র ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পরিবর্তনের প্রতিবাদে রাতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। উপাচার্যকে স্বপদে বহাল রাখার দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পাসে মিছিল করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য দফতরে তালা দেন। এর আগে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম। দায়িত্ব…
বিশ্বের বিভিন্ন দেশে ইরানি এয়ারলাইনসের আন্তর্জাতিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, আগামীকাল বুধবার থেকেই এ কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যেতে পারে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন। তথ্যসূত্র: আল জাজিরা স্কট বেসেন্ট বলেন, শুধু ইরানি এয়ারলাইনস নয়, তাদের কার্যক্রমে সহযোগিতা করা বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী, টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তিনি আরও জানান, কোনো ইরানি বিমান বিদেশের কোনো বিমানবন্দরে অবতরণ করার পর সেটিকে সেবা দেওয়া হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেও ডলারভিত্তিক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট…
সময়পত্র ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে রাজধানীর কাঁচাবাজারে। পরিবহন ব্যয় বেড়ে যাওয়াকে কারণ হিসেবে দেখিয়ে পাইকারি ও খুচরা বাজারে সবজি, মাছ, ব্রয়লার মুরগিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের ভাষ্য, দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে পণ্য আনতে ট্রাক ও পিকআপের ভাড়া আগের তুলনায় বেড়েছে। এতে তাদের বেশি দামে পণ্য সংগ্রহ করতে হচ্ছে। পরিবহনে অতিরিক্ত ব্যয় হওয়ায় সেই খরচ পণ্যের দামের সঙ্গে সমন্বয় করতে হচ্ছে বলে দাবি তাদের। রাজধানীর খিলক্ষেত খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সবজির দামে পরিবহন ব্যয়ের প্রভাব পড়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে ঢাকায় সবজি আনতে বাড়তি খরচ হচ্ছে…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
