সময়পত্র ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালীতে একটি শয়নকক্ষের মেঝের মাটির নিচ থেকে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে এসআরবি-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।
শনিবার (২৬ সেপ্টেম্বর) কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বারাদি গ্রামে মোবারক আলীর বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এসআরবি কুষ্টিয়া ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাড়িটির একটি শয়নকক্ষের মেঝের মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও একটি কাভার পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার রেজাউল হকের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি কুষ্টিয়া ক্যাম্প জানিয়েছে, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

