নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক ফুটবলে বিরলই দেখা যায় এমন এক অ্যাক্রোব্যাটিক মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন বাংলাদেশের হামজা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিজস্ব অফিসিয়াল পেজে ছবিটি প্রকাশ করে লিখেছে— “উড়ন্ত হামজা ”।
মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে পড়ে। লাখো রিয়্যাকশন, হাজারো কমেন্ট আর শেয়ার দেখেই বোঝা যায়—হামজার সেই শ্বাসরুদ্ধকর অ্যাক্রোব্যাটিক কিকে মুগ্ধ হয়েছে পুরো ফুটবল বিশ্ব।
ম্যাচ চলাকালীন প্রতিপক্ষের চাপের মুখে পড়ে বল ক্লিয়ার করতে গিয়ে আকাশে ভেসে ওঠেন হামজা। সেই মুহূর্তের নিখুঁত ছবি ফুটবলপ্রেমীদের নজর কাড়ে। বলের নিয়ন্ত্রণ, শারীরিক দক্ষতা আর সাহসী উপস্থিতির সমন্বয়ে তৈরি হয় এক দুর্দান্ত দৃশ্য—যা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।
ফিফার এমন স্বীকৃতি বাংলাদেশের ফুটবলের জন্য দারুণ অর্জন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের সমর্থকরা মন্তব্য করছেন—“এমন লড়াকু স্পিরিটই বাংলাদেশ ফুটবলের আসল শক্তি।”
হামজার এই উড়ন্ত মুহূর্ত শুধু ম্যাচ নয়, বাংলাদেশের ফুটবলকেও নতুন করে আলোচনায় এনে দিয়েছে।

