ডেস্ক রিপোর্ট:
জাতীয় পার্টির সাবেক শীর্ষ দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জুকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) আত্মপ্রকাশ করেছে। দীর্ঘদিনের রাজনৈতিক বিচ্ছিন্নতা ও পুনর্গঠনের আলোচনার পর আনুষ্ঠানিকভাবে এ জোট কার্যক্রম শুরু করল।
সোমবার রাজধানীর গুলশানের জানা পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনে জোটের উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে এনডিএফ নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে নতুন ধারার গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যেই এই উদ্যোগ।
জোটে অন্তর্ভুক্ত থাকা দলগুলোর মধ্যে রয়েছে—
জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ।
জোটের নেতারা দাবি করেছেন—আসন্ন জাতীয় নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে তোলাই এ ফ্রন্ট গঠনের অন্যতম লক্ষ্য।

