নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভেজাল খাদ্যবিরোধী অভিযানে ১০ কেজি ভেজাল মধু উদ্ধারসহ মো. হারেজ আলী শেখ (৪৩) নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হারেজ আলী সেখ পাবনা জেলার সুজানগর উপজেলার সুজানগর গ্রামের মৃত ফয়জদ্দিনের ছেলে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে মানিকগঞ্জ সদর থানাধীন জয়রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ অভিযান পরিচালনা করা হয়।
মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম) মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল সদর থানাধীন জয়রা এলাকায় অভিযানটি পরিচালনা করে। এ অভিযান ভেজাল মধু তৈরির সময় হাতেনাতে হারেজ আলী শেখকে ১০ ভেজাল মধুসহ গ্রেফতার করে।
পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে ভেজাল মধু তৈরি করতেন এবং তা খাঁটি মধু হিসেবে প্রতি কেজি ৪-৫ শত টাকা দরে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
বিষয়টি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতকে অবহিত করা হলে আদালত অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
জেলা গোয়েন্দা শাখা সূত্র জানায়, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে

