নিজস্ব প্রতিনিধি : ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বাদ যোহর রাজধানীর মিরপুর- ১ নাম্বারে শাহ আলী নগরে জামিয়া উলুম দারুল ফালাহ এতিমখানায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক সম্প্রীতির পরিবেশে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোকসেদুল মোমেনিন মিথুন, সদস্য মো. শাকিল আহমেদ , মোস্তাকিম বিল্লাহ ও ফরহাদ আলী সজীব। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যে ভূমিকা রেখে চলেছেন তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দলীয় ঐক্য ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও গতিশীলভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি মোঃ ইলিয়াস হাসান কাসেমী।

