সময়পত্র ডেস্ক: ইউটিউবার ধ্রুব রাঠিকে পুলিশের হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নির্বাচনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই ধ্রুব রাঠিকে আটক করে পুলিশ।
শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাসা থেকে তাকে আটক করা হয়। বিক্ষোভকারীরা যাতে যন্তর মন্তরে পৌঁছাতে না পারেন, সে জন্য ওই দিন ভারতের রাজধানীজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছিল পুলিশ।

