সময়পত্র ডেস্ক: ভারতের বিরোধী রাজনৈতিক জোট ইন্ডিয়া আজ দিল্লিতে মহাকর্মসূচি পালন করতে যাচ্ছে। এ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীতে জড়ো হচ্ছেন জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর-মন্তরে চলমান বিক্ষোভে ব্যাপক দমন-পীড়নের অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিকে, পুলিশের বাধা ও ধরপাকড় উপেক্ষা করে দিল্লির রাজপথে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয় এবং বেশ কয়েকজনকে আটক করা হয়।
অন্যদিকে, আটকের একদিন পর রোববার মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। একই সঙ্গে মুক্তি দেওয়া হয়েছে তার দুই সহযোগী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও। মুক্তির পর আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। এ ছাড়া মুক্তি পেয়েছেন আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠীও।

