মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানি নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও বাংলাদেশের জন্য স্বস্তির খবর এসেছে। তেল ও গ্যাস বহনকারী একাধিক জাহাজ বর্তমানে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে জ্বালানি বহনকারী মোট ৮টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করেছে। জানা গেছে, এসব জাহাজ গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল। ফলে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার আগেই তারা নিরাপদে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করতে পেরেছে।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে সম্ভাব্য ঘাটতির আশঙ্কায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত শুক্রবার থেকে জ্বালানি তেল বিক্রিতে কিছু সীমাবদ্ধতা আরোপ করেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে এর পর যেসব জাহাজ ওই পথে রওনা হওয়ার কথা ছিল, সেগুলোর অনেকগুলোই সৌদি আরব, কাতার ও দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকে আছে বলে জানা গেছে।

