ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়া মাত্রই লেবাননে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল।
বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যেখানে ইসরায়েলও সম্মতি জানায়। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করেন, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।
রাজধানী বৈরুতের দাহিয়েহ উপশহর থেকেও বাসিন্দাদের সরানো হচ্ছে। ইসরায়েলি সেনারা জানিয়েছে, দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে অভিযান চলছে, কিন্তু বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়ানোর চেষ্টা করা হবে।

