Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
নিজস্ব প্রতিনিধি, সিলেট: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সিলেটে একসঙ্গে ১২৬ জন তরুণ-তরুণীর গণবিবাহ সম্পন্ন হয়েছে। খরচ ছাড়াই আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগে হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীরা নতুন জীবনে পা রাখার সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন ১২৬ জন নবদম্পতি। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সাজসজ্জার জাঁকজমক ও উৎসবের আবহ, যা অনেকের কাছেই সম্ভ্রান্ত পরিবারের স্বপ্নের বিয়ের আয়োজনের মতো মনে হয়েছে। আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য থেকেই এ গণবিবাহের আয়োজন করা হয়। অর্থের অভাবে যারা প্রাপ্তবয়স্ক হয়েও বিয়ে করতে পারেননি, তাদের জন্য এটি একটি মানবিক…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রকৌশল দপ্তরে (এলজিইডি) দায়িত্ব হস্তান্তরকে কেন্দ্র করে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বদলির আদেশ জারি হওয়ার ১৭ দিন পেরিয়ে গেলেও বর্তমান উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়া এখনো দায়িত্ব বুঝিয়ে দেননি বলে অভিযোগ উঠেছে। এতে সদ্য যোগদানকারী প্রকৌশলী গোলাম সামদানী দায়িত্ব গ্রহণ করতে না পেরে কার্যত অপেক্ষায় রয়েছেন। ফলে দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ব্যাহত হচ্ছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সরেজমিনে উপজেলা প্রকৌশল কার্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান প্রকৌশলীর চেয়ারটি ফাঁকা। পাশেই বসে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী গোলাম সামদানী চার্জ বুঝে নেওয়ার অপেক্ষায় সময় পার করছেন। গোলাম সামদানী জানান, গত ২৯ মার্চ তার বদলির আদেশ…
অপরিশোধিত তেলের সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের (ইআরএল) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কারখানাটিতে সর্বশেষ পরিশোধন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর উৎপাদন বন্ধ করা হয়। তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এ কারণে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না। ইআরএল সূত্র জানায়, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন তেল এবং সংরক্ষণ ট্যাংকের অবশিষ্ট মজুত ব্যবহার করে সর্বশেষ উৎপাদন চালানো হয়। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, স্বাভাবিক সময়ে ইআরএল দৈনিক গড়ে সাড়ে ৪ হাজার টন অপরিশোধিত তেল পরিশোধন করে…
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে চব্বিশের গণ-অভ্যুত্থানে গুলিতে নিহত সুলতান মিয়া হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিব হোসেন (রাব্বি)কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। তারা দাউদকান্দির বিশ্বরোড এলাকায় অবস্থান নিলে মহাসড়কের রাজারহাট থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। নিহত সুলতান মিয়া তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের বাসিন্দা ও পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গৌরীপুর…
বিশেষ প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ): “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামে ব্যতিক্রমধর্মী এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সুদক্ষিরা খেলার মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে ‘বিবাহিত বনাম অবিবাহিত’ দলের মধ্যে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শকদের ঢল নামে, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে খেলা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। বিবাহিত দলের পক্ষে নাহিদ হাসান একটি গোল করেন আরেকটি আত্মঘাতিক গোল হয় । অপরদিকে অবিবাহিত দলের হয়ে মেহেদী ও অনিক…
সাইফুল ইসলাম তানভীর : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ঐতিহ্যের আবহে উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৮টায় জাতীয় সংগীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’ সংগীতের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণিল বৈশাখী শুভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতে পালকি, মাথাল, লাঙ্গল ও কাস্তেসহ নানা উপকরণ স্থান পায়। অংশগ্রহণকারীদের পোশাক-পরিচ্ছদেও ফুটে ওঠে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপজেলা সম্মেলন কক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা নৃত্য…
বাংলা সনের প্রথম দিন পহেলা বৈশাখ আমাদের জাতীয় জীবনে বয়ে আনে নতুন আশা, নতুন স্বপ্ন ও সম্ভাবনার অঙ্গীকার। অতীতের সকল গ্লানি, দুঃখ-বেদনা ভুলে আমরা নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই এই দিনটিতে। জাতীয় দৈনিক সময়পত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম সাবিহা জামান-এর পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলা ভাষাভাষী মানুষকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য। দেশ এগিয়ে যাক উন্নয়ন ও অগ্রগতির মহাসড়কে—এই কামনায়। শুভ নববর্ষ!
ভারতীয় উপমহাদেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতায় শনিবার হাসপাতালে ভর্তি করা হলে পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন। পারিবারিক সূত্র জানিয়েছে, সোমবার সম্পন্ন হবে তার শেষকৃত্য। ১৯৩৩ সালে সংগীতপ্রেমী মঙ্গেশকর পরিবারে জন্ম নেওয়া আশা ভোঁসলে খুব অল্প বয়স থেকেই গানের জগতে পথচলা শুরু করেন। মাত্র ৯ বছর বয়সে পেশাদার সংগীতশিল্পী হিসেবে…
ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) দাবি করেছে, পশ্চিম তীরের তুলকারেম এলাকায় একটি বোমা তৈরির ল্যাব ধ্বংস করেছে তারা। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। আইডিএফ জানায়, শুক্রবার (১০ এপ্রিল) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুলকারেম ক্যাম্পে অভিযান চালিয়ে ওই ল্যাব শনাক্ত করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, অভিযানে সেখানে প্রায় ২০০টি পাইপ বোমা, অগ্নিনির্বাপক যন্ত্র ও গ্যাস সিলিন্ডার দিয়ে তৈরি বেশ কিছু ইম্প্রোভাইজড বিস্ফোরক এবং প্রায় ৫০ কেজি বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়েছে। সামরিক বাহিনী আরও জানিয়েছে, অভিযান চলাকালে পুরো বোমা তৈরির স্থাপনাটি ধ্বংস করে দেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বিজয়ী নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। তাদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথ নেন শেরপুর-৩ আসন থেকে নির্বাচিত মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত দুই এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিজয়ী হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি আসনটি ছেড়ে দিলে গত ৯ এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে, শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত হওয়ায়…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
