Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

নিজস্ব প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষা চলাকালে আকস্মিক পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা প্রায় ১১টার দিকে তিনি হঠাৎ করেই উপজেলার গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা কেন্দ্র—জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার জানান, পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের অংশ হিসেবেই মন্ত্রীর এই ঝটিকা সফর। পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা, প্রশ্নপত্রের নিরাপত্তা এবং নকলমুক্ত পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা পরিচালনার জন্য। সর্বশেষ দুপুর ১২টার দিকে সাহরাইল উচ্চ বিদ্যালয়…

Read More

দেশের বন্ধ থাকা টেক্সটাইল ও জুটমিলগুলো পুনরায় সচল করতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। মঙ্গলবার সকালে নরসিংদী-র পলাশ উপজেলার কো-অপারেটিভ জুট মিলস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো চালু করার কাজ এগিয়ে চলছে। বর্তমানে এসব মিল বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ ও মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। প্রতিমন্ত্রী জানান, বন্ধ মিলগুলো পুনরায় চালুর জন্য টেন্ডার প্রক্রিয়া ও প্রাথমিক এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) সম্পন্ন হয়েছে। এখন প্রস্তাবগুলো মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সরকার মূলত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)…

Read More

ইরানের বাণিজ্যিক জাহাজ ‘তুসকা’ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে অভিযোগ জানিয়েছে তেহরান। এ ঘটনায় জাতিসংঘ-এর মহাসচিব ও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা-র কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে ইরান। ইরান-এর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘অবৈধ ও বর্বরোচিত’ আখ্যা দিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন ও বিদ্যমান চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে তারা সতর্ক করে জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, জাহাজ জব্দের সময় নাবিক ও ক্রু সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইরান অবিলম্বে জাহাজ, নাবিক ও সংশ্লিষ্ট সকলের মুক্তি দাবি করেছে। এদিকে যুক্তরাষ্ট্র…

Read More

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে একযোগে শুরু হয়েছে। প্রথম দিনে অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে বলা হলেও পরীক্ষার্থীরা আরও আগে থেকেই কেন্দ্রে উপস্থিত হয়। এবার দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছেলে এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন মেয়ে। এর আগে সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ. ন. ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী…

Read More

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ফলে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় শুরু হওয়া এই ম্যাচটি সিরিজে টিকে থাকার জন্য বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ২৬ রানে হেরে ইতোমধ্যেই পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। এই সিরিজে নিয়মিত অনেক ক্রিকেটারকে পাচ্ছে না নিউজিল্যান্ড, কারণ তাদের অনেকেই আইপিএল ও পিএসএলে ব্যস্ত। তাই তুলনামূলক নতুন মুখের দল নিয়েই মাঠে নেমেছে তারা। অন্যদিকে পূর্ণ শক্তির দল নিয়েই খেলছে বাংলাদেশ। বাংলাদেশ একাদশ:তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন…

Read More

ইসরায়েলের সঙ্গে বিদ্যমান অ্যাসোসিয়েশন চুক্তি বাতিলের উদ্যোগ নিতে যাচ্ছে স্পেন। এ লক্ষ্যে দেশটি আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করবে। স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ায় এক নির্বাচনি সমাবেশে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি জানান, ইইউ ও ইসরায়েলের মধ্যে কার্যকর অংশীদারিত্ব চুক্তি বাতিলের বিষয়ে স্পেন একটি প্রস্তাব দেবে। সানচেজের অভিযোগ, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এমন কোনো রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের অংশীদার থাকতে পারে না। তিনি স্মরণ করিয়ে দেন, ২০০০ সালে কার্যকর হওয়া এই চুক্তিতে মানবাধিকার রক্ষার শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্পেন ও আয়ারল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী যৌথভাবে ইউরোপীয় কমিশনের কাছে চিঠি…

Read More

বগুড়াসহ দেশের সাতটি জেলায় আনুষ্ঠানিকভাবে ই-বেইলবন্ড কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্যোগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, অতীতে স্বৈরাচারী শাসনামলে ভিন্ন মতাবলম্বীদের ওপর আইনের অপব্যবহার করা হয়েছে এবং অনেকেই অন্যায়ভাবে শাস্তি পেয়েছেন। তিনি উল্লেখ করেন, শুধু আইনের শাসন প্রতিষ্ঠা নয়, প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করাও রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। প্রধানমন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে দেশের সব আদালতে এই ডিজিটাল ব্যবস্থা চালু করা হবে। এর ফলে বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং সাধারণ মানুষের অপ্রয়োজনীয় হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, এমন একটি বিচারব্যবস্থা গড়ে তোলা…

Read More

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়ন ভূমি অফিসে একই দাগের জমি একাধিক ব্যক্তির নামে অতিরিক্ত পরিমাণে নামজারি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, খোলাপাড়া মৌজার আরএস ২৮৪ নম্বর দাগে মোট জমির পরিমাণ ৭৯ শতাংশ। তবে পৃথক তিনটি আবেদনের মাধ্যমে এই এক দাগ থেকেই মোট ১০৮ দশমিক ৫০ শতাংশ জমি নামজারি ও জমাভাগ দেখানো হয়েছে, যা নিয়মবহির্ভূত বলে অভিযোগ উঠেছে। তথ্যানুসন্ধানে জানা যায়, প্রথমে আনোয়ারা বেগম ও মনোয়ারা খাতুনের নামে সাড়ে ১০ শতাংশ জমি নামজারি করা হয়। পরবর্তীতে আওলাদ হোসেনের নামে একই দাগে ৭৯ শতাংশ জমি নামজারি করা হয়। এছাড়া…

Read More

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নয়াপাড়া মডেল একাডেমীর উদ্যোগে বেসরকারি বৃত্তি পরীক্ষা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুর রহিম মিঞা এবং সঞ্চালনা করেন মোঃ সাইফুল ইসলাম তানভীর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ সম্পাদক হাজী মোঃ আব্দুল আল মামুন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন দি প্লাস্টিসিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালক ও…

Read More

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়া ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল আনুমানিক ৫টার দিকে দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে…

Read More