সময়পত্র ডেস্ক: খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাসের চাপায় সুদুঅং মারমা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুদুঅং মারমা রামগড় উপজেলার পাকলা পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে মোটরসাইকেলে করে গুইমারা থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন সুদুঅং। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়।

