সময়পত্র ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও তা দুই দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, পারস্পরিক নির্ভরশীলতাই দীর্ঘমেয়াদি সমাধানের পথ। উন্নয়নের জন্য ভারত যেমন বাংলাদেশের ওপর নির্ভরশীল, তেমনি বাংলাদেশও ভারতের ওপর নির্ভরশীল। এই পারস্পরিক নির্ভরতার সম্পর্ক একটি পরিবারের মতো। দুই দেশের এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় ভারত।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ শান্তি, চাকরি, শিক্ষা ও স্বাস্থ্য চায়। এসব চাহিদা পূরণে বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই দেশের তরুণ প্রজন্মের প্রত্যাশা বুঝতে হবে। পারস্পরিক নির্ভরতার সম্পর্কই হতে পারে স্থায়ী সমাধানের পথ।

