ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বিজয়ী নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। তাদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথ নেন শেরপুর-৩ আসন থেকে নির্বাচিত মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত দুই এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিজয়ী হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি আসনটি ছেড়ে দিলে গত ৯ এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত হওয়ায় একই দিনে ওই আসনেও নির্বাচন অনুষ্ঠিত হয়।

