Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

ইসরায়েলের প্রধান শহর তেলআবিব-এ ইরান ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আহত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ফার্স নিউজ এজেন্সি। এছাড়া ওই যৌথ হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। তবে এসব ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Read More

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা আঘাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাক–এ অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো পৃথক সতর্কবার্তা জারি করেছে। পাশাপাশি জরুরি যোগাযোগের জন্য হটলাইন নম্বরও চালু করা হয়েছে। এছাড়া দোহা-তে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে কাতার-প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলা এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের নির্দেশনায় বলা হয়, জরুরি পরিস্থিতির কথা বিবেচনায় রেখে সবসময় প্রয়োজনীয় কাগজপত্র, কাতার আইডি, স্বাস্থ্য কার্ড, নগদ অর্থ,…

Read More

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের বার্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। ভিএইচএফ বেতার বার্তার মাধ্যমে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জাহাজগুলোকে সতর্ক করে জানাচ্ছে—এই প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানান ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অ্যাসপিডেস–এর এক কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স–কে তিনি বলেন, বিভিন্ন বাণিজ্যিক ও বেসামরিক জাহাজ এ ধরনের বার্তা পেয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি নাম প্রকাশ করেননি। এদিকে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে প্রণালী বন্ধের কোনো নির্দেশনার কথা নিশ্চিত করেনি। আইআরজিসি-ঘনিষ্ঠ তাসনিম…

Read More

ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে খামেনির মৃত্যুর কথা উল্লেখ করেন এবং তাকে ইতিহাসের অন্যতম ‘নিকৃষ্ট ব্যক্তি’ বলে আখ্যা দেন। তবে ইরানের দুটি গণমাধ্যমের দাবি, দেশটির সর্বোচ্চ নেতা সুস্থ ও নিরাপদ রয়েছেন। পরস্পরবিরোধী এই তথ্যের…

Read More

ইরানের পাল্টা হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর-এ চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দুবাই মিডিয়া অফিস জানায়, বিমানবন্দরের কিছু অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে খামেনির মৃত্যুর কথা উল্লেখ করেন এবং তাকে ইতিহাসের অন্যতম ‘নিকৃষ্ট ব্যক্তি’ হিসেবে আখ্যা দেন। তবে ইরানের দুটি রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, দেশটির…

Read More

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহত হয়েছেন—এমন দাবি প্রকাশ করেছে ফার্স নিউজ এজেন্সি। রোববার (১ মার্চ) স্থানীয় সময় সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রচারিত হয়। খামেনির মৃত্যুর প্রেক্ষিতে রোববার থেকেই দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে দাবি করেন, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন।” পোস্টে তিনি খামেনিকে ইতিহাসের অন্যতম ‘নিকৃষ্ট ব্যক্তি’ আখ্যা দিয়ে বলেন, তার নেতৃত্বে বহু মার্কিন নাগরিক ও বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ঘটনাকে তিনি ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা’…

Read More

  নিজস্ব প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতার শ্রদ্ধেয় মাতা এবং বিশিষ্ট শিল্পপতি ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী হুরুন নাহার রশিদ (৮৩) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ ভোরে নিজবাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের…

Read More

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছ্যানদার কোপে এক ব্যক্তির বাম হাতের কব্জী কর্তনসহ দুই ভাই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চারজনকে অভিযুক্ত করে সিংগাইর থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগীরা। এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের রামচন্দ্রপুর (ধাইরাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রামচন্দ্রপুর (ধাইরাপাড়া) গ্রামের মৃত জোজার আলীর ছেলে সোরহাব হোসেন (৬৫) ও তার ছোট ভাই শাজাহান (৫৫)। এজাহারে অভিযুক্তরা হলেন- একই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ আলী (৬০), আহাম্মদ (৬৫), আব্দুল জব্বার (৭৫) এবং পাশ্ববর্তী চান্দহর ইউনিয়নের বাগুলী গ্রামের মৃত…

Read More

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা, শায়েস্তা ও চান্দহর ইউনিয়নে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে দুটি এক্সকাভেটর অকেজো করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন। অভিযানকালে বায়রা ইউনিয়নের গারাদিয়া ও শায়েস্তা ইউনিয়নের গোপালনগর এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুটি এক্সকাভেটর অকেজো করা হয়। পরে গোপালনগর গ্রামে কৃষিজমির মাটি কাটার সময় মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলিসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— গোপালনগর গ্রামের…

Read More

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াতে একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সরকারি সূত্রে জানা গেছে, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রা বহন করে সান্তা ক্রুজ শহর থেকে উড্ডয়ন করেছিল বলিভিয়ান বিমান বাহিনীর একটি হারকিউলিস বিমান। অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি রানওয়ে অতিক্রম করে রাজধানী লা পাজ সংলগ্ন এল আলতো শহরের একটি ব্যস্ত সড়কে আছড়ে পড়ে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। বিমানটি সড়কে পড়ায় সেখানে চলাচলরত কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা…

Read More