সময়পত্র ডেস্ক: খুলনায় পূর্বশত্রুতার জেরে জলিল নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাউকে আটকও করতে পারেনি পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান এলাকায় মোটরসাইকেলে করে আসা তিন যুবক জলিলকে গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
পুলিশ জানিয়েছে, নিহত জলিল মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। হামলায় অংশ নেওয়া তিনজনের মধ্যে রাসেল নামে একজনকে ১৫ থেকে ২০ দিন আগে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশের প্রাথমিক ধারণা, অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পেয়েই রাসেল এ হত্যাকাণ্ডে জড়িত হয়েছে।

