সময়পত্র ডেস্ক: ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব করা হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৩০ আগস্ট) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্প দক্ষতার সঙ্গে পরিচালনা করায় সরকারের অপচয় কমেছে। প্রকল্পের পাইলট পর্যায়ে মাত্র ১ দশমিক ২ শতাংশ ভুল হয়েছে, যা খুবই কম। সঠিকভাবে বিতরণ ব্যবস্থা নিশ্চিত করা না গেলে সেখানে অপচয়ের সুযোগ তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের প্রতিটি কার্যক্রমে অংশীদারত্বের পরিবেশ তৈরি করা হয়েছে। এটি শুধু বন্যা পুনর্বাসনের জন্য নয়, বরং অর্থনীতিতে নতুন ও সৃজনশীল মডেল চালুর অংশ হিসেবেও কাজ করছে সরকার।

