সময়পত্র ডেস্ক: রংপুরের গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান সরকারপাড়া গ্রাম থেকে মোহাম্মদ আব্দুল্লাহ নামে ১৩ বছর বয়সী এক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু প্রায় তিন মাস ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ চালিয়েও এখন পর্যন্ত তার সন্ধান পায়নি পরিবার।
নিখোঁজ আব্দুল্লাহ ওই গ্রামের বাসিন্দা সাজু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ায় সে নিয়মিত স্কুলে যেত না। নিখোঁজ হওয়ার সময় তার পরনে নীল রঙের স্কুল ড্রেস ছিল।
দীর্ঘদিন ধরে সন্তানের কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন আব্দুল্লাহর বাবা-মা ও পরিবারের সদস্যরা। তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।
কোনো সহৃদয় ব্যক্তি আব্দুল্লাহর সন্ধান পেয়ে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
📞 ০১৭১২-২০৯৫৩৬
📞 ০১৯১০-৭৫৯৭৮১
📞 ০১৩৫০-৫৪২৮৪

