সময়পত্র ডেস্ক: হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে নতুন করে নৌ-মাইন পাতা হয়েছে বলে দাবি করেছে ইরান। একই সঙ্গে জলপথটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিকে উপহাস করে নাকচ করেছে দেশটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, বুধবার রাতে পরিচালিত অভিযানে হরমুজ প্রণালির দক্ষিণে ‘অবৈধ পথগুলোতে’ আরও নৌ-মাইন পাতা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালী’ রাখার প্রস্তাব নিয়েও ব্যঙ্গ করেন জুলফাগারি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান তদারককারী মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) একমাত্র কাজ হতে পারে ফটোশপের মাধ্যমে হরমুজের নাম পরিবর্তন করা।
ব্যঙ্গ করে তিনি আরও বলেন, ওয়াশিংটন চাইলে একইভাবে ফটোশপ ব্যবহার করে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করাতেও পারে।

