সৌদি আরবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে আজ বুধবার থেকে দেশটিতে রোজা পালন শুরু হয়েছে।
একই দিনে সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও রমজানের সূচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার ভিত্তিতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরপরই রোজা শুরু হয়।
সাধারণত সৌদি আরবসহ আরব বিশ্বের দেশগুলোতে রোজা শুরুর একদিন পর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে রমজান শুরু হয়। সে অনুযায়ী বাংলাদেশে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বাংলাদেশে রমজান শুরুর তারিখ নির্ধারণ করা হয় দেশের আকাশে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। ইসলামী চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী হিলাল বা অর্ধচন্দ্র দর্শনের মাধ্যমেই পবিত্র রমজানের সূচনা নির্ধারিত হয়।

