ডেস্ক রিপোর্ট: ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৫ — রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় বৃহস্পতিবার দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে নির্বাচনী প্রচারণার সময় তিনটি মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা হাদির খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় শরিফ ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

