
নিজস্ব প্রতিনিধি: বীকন ফার্মাসিউটিক্যালস এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোঃ এবাদুল করিমের ইন্তেকালের খবরে গভীর শোক প্রকাশ করেছেন ওষুধ শিল্পের সহযোগী প্রতিষ্ঠান “দি প্লাস্টিসিটি”র ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি আরো বলেন, জনাব করিম ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব, যার উষ্ণতা, সদয়তা ও সততা অনেকের জীবনে অনন্য ছাপ রেখে গেছে। পেশাগত ও ব্যক্তিগত জীবনে তাঁর প্রভাব ছিল অনুপ্রেরণাদায়ক এবং তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহকর্মীসহ সকলের নিকট গভীরভাবে অনুভূত হবে। এই অপূরণীয় ক্ষতির সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা বীকন ফার্মা পরিবার এবং মরহুমের স্বজনদের সঙ্গে রয়েছে। আল্লাহ্ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং পরিবারের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দিন।
উল্লেখ্য যে,বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ম্যাসিভ হার্ট অ্যাটাকের ফলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন আসরের নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।
