ডেস্ক রিপোর্ট:
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এই তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী-
• মনোনয়নপত্র জমা: ১২–২৯ ডিসেম্বর।
• বাছাই: ৩০ ডিসেম্বর–৪ জানুয়ারি।
• মনোনয়নপত্র প্রত্যাহার: ২০ জানুয়ারি।
• প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি।
• প্রচারকাল: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত।
• ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি, সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত।
নতুন রাজনৈতিক বাস্তবতায় জুলাই অভ্যুত্থানের মাত্র দুই বছরের মাথায় এই নির্বাচন হতে যাচ্ছে, যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ভোটগ্রহণের দিন সাধারণ ভোটারদের নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।

