ডেস্ক রিপোর্ট: সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৩–১৫ ডিসেম্বর পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। বিজয় দিবস-২০২৫ উপলক্ষে প্রাঙ্গণ পরিষ্কার ও প্রস্তুত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে—বৃহস্পতিবার জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
১৬ ডিসেম্বর ভোরেও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান চলাকালীন সকাল সাড়ে ৮টা পর্যন্ত স্মৃতিসৌধে জনসাধারণ ঢুকতে পারবেন না। এসময় ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরাই কেবল প্রবেশাধিকার পাবেন।
বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কজুড়ে কোনো পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানোও নিষিদ্ধ করা হয়েছে।

