নিজস্ব প্রতিনিধি: এখনও রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইইউ রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ কাজ করবে। একইসঙ্গে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত, দমন-পীড়ন ও নির্যাতনের মুখে ২০১৭ সালে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। প্রায় নয় বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।
এদিকে, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার অধিকার থাকলেও মিয়ানমারে চলমান অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার কারণে টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ এখনও তৈরি হয়নি বলে জানিয়েছে বিভিন্ন কূটনৈতিক মিশন।

