ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসির পেনাল্টি মিসের সঙ্গে ইন্টার মায়ামির দুর্দশাও যেন কাটছে না। রোববার (১৬ আগস্ট) এমএলএসের ম্যাচে ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলে হেরে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে মেসির দল।
ম্যাচে মেসি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। এটি ছিল তার টানা তৃতীয় পেনাল্টি মিস। এর আগে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি।
এমএলএসে অবশ্য দীর্ঘ সময় পর পেনাল্টি মিস করলেন মেসি। এর আগে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সর্বশেষ স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন আর্জেন্টাইন তারকা।
ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের আগে লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত ছিল মায়ামি। এই ম্যাচে জয় পেলে ইস্টার্ন কনফারেন্সের পাশাপাশি সাপোর্টার্স শিল্ডের লড়াইয়েও ন্যাশভিলকে পেছনে ফেলে শীর্ষে ওঠার সুযোগ ছিল তাদের। কিন্তু বড় ব্যবধানে হেরে সেই সুযোগ হাতছাড়া করেছে মায়ামি। ফলে ন্যাশভিল এখন পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে।
এর আগে লিগস কাপে টানা দুই ম্যাচ হেরে নকআউট পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল মায়ামি। তবে ওই দুই ম্যাচে মেসি ও লুইস সুয়ারেজ কেউই শুরুর একাদশে ছিলেন না।
বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শনিবার প্রথমবারের মতো মায়ামির একাদশে ফিরেছিলেন মেসি। এর আগে মন্টেরির বিপক্ষে ম্যাচে খেলেননি তিনি। পরে লিওনের বিপক্ষে হারের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন তারকা।
ন্যাশভিলের বিপক্ষে হার তাই ব্যক্তিগতভাবে মেসি এবং দল হিসেবে ইন্টার মায়ামি—দুই পক্ষের জন্যই হতাশার হয়ে থাকল।

