সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, যেসকল দেশ ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে, তাদের যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসায় ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। বিবিসি সূত্রে এই তথ্য জানা গেছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে ঘোষণা করেছেন যে এই বর্ধিত শুল্ক হার অবিলম্বে কার্যকর হবে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের আবহে তেহরানের ওপর আরও চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে।
ট্রাম্প তার পোস্টে স্পষ্ট করে বলেছেন, “তাৎক্ষণিকভাবে কার্যকর, ইরানের সাথে ব্যবসা করা যেকোনো দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা যেকোনো এবং সমস্ত ব্যবসায়ের উপর ২৫ শতাংশ শুল্ক প্রদান করবে। এই আদেশ চূড়ান্ত এবং অপরিবর্তনীয়।”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের আরোপিত ব্যাপক নিষেধাজ্ঞার কারণে ইরান বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

