ঈদের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক। বেলা ১১টায় জাতীয় সংসদ ভবন-এর ক্যাবিনেট কক্ষে এই বৈঠক শুরু হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে, গত ১৫ মার্চ তার সভাপতিত্বেই এই বিশেষ কমিটি গঠন করা হয়। সংসদের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এই কমিটিকে বিবেচনা করা হচ্ছে।
বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। কোন অধ্যাদেশ বহাল রাখা হবে আর কোনটি বাতিল করা হবে—তা খতিয়ে দেখা হবে বিস্তারিতভাবে।
পর্যালোচনা শেষে এসব বিষয়ে কমিটির ভেতরে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান এসব অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন। নিয়ম অনুযায়ী, ৩০ কার্যদিবসের মধ্যেই এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

