দ্বিতীয় দিনের মতো সরকারি দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালেই একাধিক বৈঠকের মধ্য দিয়ে তার দিনের কার্যক্রম শুরু হয়।
সকালে তিনি তিন বাহিনী প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
এছাড়া তিনি জাতীয় গোয়েন্দা সংস্থা National Security Intelligence (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর Directorate General of Forces Intelligence (ডিজিএফআই)-এর মহাপরিচালকদের সঙ্গে পৃথক বৈঠক করেন।
বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

