অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর প্রেস সচিবের দায়িত্ব পালন শেষে আবারও সাংবাদিকতায় ফিরেছেন শফিকুল আলম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
সাবেক এই প্রেস সচিব লিখেছেন, তিনি নতুন ইংরেজি সংবাদপত্র ডেইলি ওয়াদা-এর সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন এবং সবার দোয়া ও শুভকামনা কামনা করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান শফিকুল আলম, যিনি এর আগে আন্তর্জাতিক বার্তাসংস্থা Agence France-Presse (এএফপি)-এর ঢাকা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।
এদিকে, গত মঙ্গলবার তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

