জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শেষ পর্যন্ত শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা একটার দিকে জাতীয় সংসদ ভবন-এর শপথ কক্ষে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
এর আগে দলীয় সূত্র জানিয়েছিল, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থাকায় এনসিপির নির্বাচিত এমপিরা শপথ নাও নিতে পারেন। বিএনপির বিজয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানানোর পর এনসিপির ভেতরেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে সে সময় দলটির পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
উল্লেখ্য, একই দিন দুপুরে জামায়াত নেতৃত্বাধীন জোটের নির্বাচিত সদস্যরা সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য—দুই পরিচয়েই শপথ গ্রহণ করেন।

