ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। একই সঙ্গে তারা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবেও শপথ নেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবন-এর শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ শুরুর আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।
পরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী তারা শপথ শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
এর আগে একই দিন সকাল পৌনে ১১টার দিকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করেন। তাদেরও শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার।

