পুরো রমজান মাসে দেশের সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের নির্দেশনায় বলা হয়েছে, পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৮ মার্চ থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে ১৮ ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ রমজানের শুরু থেকেই সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
এর আগে সরকার নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল। তবে সেই সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করে নতুন নির্দেশনা দেন উচ্চ আদালত। ফলে ১৮ ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের রমজানের ছুটি কার্যকর হবে।

